ভূমিসেবা সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্তমঞ্চে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুলতান আবদুল হামিদ। ইউএনও এ কে এম সরোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, থানার ওসি খান মো. এরফান প্রমুখ। আজ বুধবার বিকেল পর্যন্ত কার্যক্রম চলবে।