ভূমিহীন পরিবারকে দলিল হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২৪টি ভূমিহীন পরিবারের মধ্যে ৩৭৫ শতক খাসজমি বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত ওসমান এ দলিল হস্তান্তর করেন। ইউএনওর সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম, পৌর মেয়র মো. খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।