ভূমিহীন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের দাবি ও দেবহাটা উপজেলার বৈরাগীরচর ও চিংড়িখালিতে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে ভূমিহীনেরা সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তাঁরা শহরে বিক্ষোভ শেষে কালেক্টর চত্বরে সমাবেশ করেন। পরে মীর আশরাফ আলীর নেতৃত্বে কয়েকজন পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা করে ভূমিহীনদের নামে বিভিন্ন সময় দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন জানান।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা