ভূমিহীন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার চেতনায় শ্রমজীবী ভূমিহীন দরিদ্র নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠার’ আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ভূমিহীন নেত্রী জাকিয়া বেগম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, উপজেলা জাসদের সভাপতি গোলজার হোসেন, ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোশারফ হোসেন সরকার, ভূমিহীন সমিতির নেতা আছিয়া বেগম প্রমুখ। দ্বিতীয় পর্বে হালিমা বেগমকে সভাপতি ও জাকিয়া বেগমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়।