ভূমিহীনদের উচ্ছেদ না করার দাবিতে মিছিল ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্প এলাকা থেকে ভূমিহীনদের উচ্ছেদ না করার দাবিতে মিছিল ও সমাবেশ করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের প্রকল্পভুক্ত নয়াপুকুর ও শৈলাদিঘির পাড়ে বসবাসরত ১০০ ভূমিহীন পরিবারের সদস্যরা মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সবুজ, সহকারী সাধারণ সম্পাদক মোস্তফা নূরুল আমীন, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি প্রদীপ কুমার, উপজেলা সিপিবির সভাপতি দিলিপ সরকার, সাধারণ সম্পাদক বনিউল আলম, উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি শ্যামল মাহালি প্রমুখ।