ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চারকুনির খাসজমিতে বসবাসরত ছয় শতাধিক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের প্রতিবাদ এবং সাতক্ষীরা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) গাজী লুৎফর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
গত সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে ভূমিহীনদের অংশগ্রহণে জেলা আওয়ামী বাস্তুহারা লীগ এসব কর্মসূচি পালন করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ। জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সামাদ প্রমুখ।