ভূমিহীনদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলার নারারডাঙ্গা গ্রামে ভূমিহীনদের ওপর হামলা ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। প্রতিবন্ধীদের স্ব-সংগঠন (ল্যাম দল) এ কর্মসূচির আয়োজন করে।দুপুর ১২টা থেকে শহরের চৌরঙ্গী মোড়ে এক ঘণ্টার মানববন্ধন হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, নারারডাঙ্গা গ্রামের আবদুল মান্নান একই গ্রামের ভূমিহীনদের ১৩ দশমিক ৮ একর জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। তাঁর নেতৃত্বে ৪ ফেব্রুয়ারি ওই জমিতে বসবাসকারী ভূমিহীনদের ওপর হামলা চালানো হয় এবং ৫ ও ৬ ফেব্রুয়ারি ১২টি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আবদুল মান্নানসহ কয়েকজনের বিরুদ্ধে ৬ ও ৭ ফেব্রুয়ারি দুটি মামলা করা হয়েছে।