ভূমিহীনদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাসজমি বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ হয়েছে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শহরের প্রেসক্লাব চত্বর থেকে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলার পীরগঞ্জ উপজেলার পূর্ব হাজীপাড়া গ্রামের শতাধিক মানুষ ওই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীদের উচ্ছেদ করে প্রকৃত ভূমিহীনদের নামে খাসজমি বরাদ্দ দিতে হবে।