ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্যাহ আল ইসলাম গতকাল শুক্রবার হাজিরহাট বাজারে পাঁচ হাজার প্রকৃত ভূমিহীনের মাঝে কৃষি খাসজমি বিতরণ করেন। এ সময় তিনি হাজিরহাট বাজার উন্নয়ন প্রকল্পের কাজও উদ্বোধন করেন। খাসজমি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজির আহামেঞ্চদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, হাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী, সাকুচিয়া ইউপির চেয়ারম্যান অলিউল্লাহ, জাকির হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন, মনপুরাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য নদীভাঙন প্রতিরোধ, রাস্তাঘাট পাকাকরণ, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণসহ নানা রকম উন্নয়ন করা হচ্ছে।