ভূমিহীনদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল মঙ্গলবার ভূমিহীন পরিবারের লোকজন সমাবেশ করেছেন। বৃক্ষরোপণ অভিযান-২০১৪ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে পাবনার এলডিওর নির্বাহী পরিচালক কে এম আতাউর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সাংসদ মো. মকবুল হোসেন।