ভূমিহীনদের সাংস্কৃতিক পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মৌলবাদী অপতৎপরতা প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে নোয়াখালীর চরাঞ্চলে ভূমিহীনদের দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাটিরটেক বাজারে উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সহযোগিতায় ভূমিহীন সমিতির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিজেরা করির বিভাগীয় সংগঠক ইব্রাহিম খলিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা জামাল উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিজেরা করির নোয়াখালী অঞ্চল সমন্বয়ক ফখরুল আলম, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী যমুনা রাণী দাস, ভাটিরটেক বাজার কমিটির সভাপতি নজির আহমেদ, ভূমিহীন নেতা সফিক উল্যা, নূর উদ্দিন, রহিমা বেগম প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, ভূমিহীনদের দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রাটি চরাঞ্চলের ছয়টি স্থানে ৩৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করবে।