ভূমিহীনদের ১ লাখ একর খাসজমি দিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার গত সাড়ে তিন বছরে ৫৪ হাজার ভূমিহীন পরিবারের মধ্যে প্রায় এক লাখ একর খাসজমি বরাদ্দ দিয়েছে। পাশাপাশি প্রায় ১১ হাজার ভূমিহীন পরিবারকে গুচ্ছগ্রাম করে বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস-এর আঞ্চলিক সমেঞ্চলনে মন্ত্রী এ তথ্য জানান। সমেঞ্চলনে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। তবে কাজটি একটু জটিল। তাই দীর্ঘ সময় লাগতে পারে। ভূমিমন্ত্রী জানান, কিছুদিনের মধ্যে দেশের ছয়টি সিটি করপোরেশন এবং নরসিংদী, যশোর ও পটুয়াখালীর তিনটি উপজেলায় বিদেশি অর্থাায়নে আধুনিক ভূমি ব্যবস্থাপনার জরিপের কাজ শুরু হবে। সমেঞ্চলনে আরও বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভপতি ও স্থানীয় সাংসদ মতিউর রহমান এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান।