প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহারের মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের ২৪০টি পরিবারের মধ্যে জমির দলিল ও নামজারির খতিয়ান বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাহমুদপুরে আলোচনা সভা হয়। সেখানে এসব দলিল বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ। হেলালুদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী ১০টি প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে আশ্রয়ণ প্রকল্পটি অন্যতম। এর আওতায় ভূমিহীনদের জমি দেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হয়েছে। ইউএনও কে এম আল-আমীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি