ভূরুঙ্গামারীতে শিশুকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাসায় ঢুকে তিন বছরের এক ছেলেকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ এ সময় শিশুটির মাকে কুপিয়ে জখম করা হয়৷ গতকাল রোববার রাতে ভূরুঙ্গামারী বাজারের সাদ্দাম মোড় এলাকায় ব্যবসায়ী রোকনুজ্জামানের বাসায় এ ঘটনা ঘটে৷
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, রোকনুজ্জামান সন্ধ্যায় বাসায় ছিলেন না৷ বাসায় তাঁর স্ত্রী পারভীন আক্তার (৩০), বড় ছেলে ফুয়াদ (৭) ও ছোট ছেলে রওনক (৩) টেলিভিশন দেখছিল৷ রাত সাতটা ৫০ মিনিটে কয়েকজন যুবক ঘরে ঢুকে রওনককে গলা কেটে হত্যা করে৷ বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পারভীনকে ছুরি দিয়ে জখম করে৷ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ সময় বড় ছেলে পালিয়ে রক্ষা পায়৷