ভূরুঙ্গামারীতে সোবহান হত্যা মামলার আসামি মোস্তফা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বখাটেদের হামলায় নিহত বৃদ্ধ আবদুস সোবহানের হত্যা মামলার অন্যতম আসামি গোলাম মোস্তফাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে জেলার নাগেশ্বরী উপজেলার দামাল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মোস্তফাকে গতকাল দুপুরে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে মোস্তফা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ঘটনাস্থলে আমি উপস্থিত থাকলেও ইভ টিজিং ও হত্যার ঘটনা ঘটিয়েছে রিপন ও তাঁর আত্মীয়স্বজন।’ সোবহান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গতকাল পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত ১৭ নভেম্বর সকালে নিহত সোবহানের নাতনি ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করেন একই গ্রামের বখাটে রিপন (২৪) ও মোস্তফা। সোবহান এর প্রতিবাদ করলে রিপন, মোস্তফা ও তাঁদের স্বজনেরা এসে সোবহানকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেন।