ভূরুঙ্গামারীর সোনাহাট সেতু রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর সংযোগ সড়কের পূর্ব ও পশ্চিম পাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সেতুটি হুমকির মুখে পড়েছে। সেতুটি রক্ষার দাবিতে গত বুধবার বেলা ১১টায় ওই সেতু এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। এ সময় সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জে এম এরশাদ আহসান হাবিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই মাস্টার ঘটনাস্থলে এসে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুই ঘণ্টা পর বেলা একটার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। সোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েক লাখ মানুষের চলাচলে অসুবিধা হবে। সেতুটি রক্ষায় শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।