ভূয়াপুরে ট্রলার ডুবে ২৮ গরুর প্রাণহানি চার ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায় যমুনা নদীতে গতকাল বৃহস্পতিবার দুটি ট্রলার ডুবে গেছে। এ সময় একটি ট্রলারে থাকা ২৮টি গরু মারা যায় এবং চারজন গরু ব্যবসায়ী আহত হন।সিরাজগঞ্জ সদর থানা ও আহত গরু ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় সিরাজগঞ্জ সদর উপজেলার মতিসাহেবের নৌকাঘাট থেকে একটি ট্রলারযোগে টাঙ্গাইলের ভূয়াপুরের গোপিনদাসী হাটের উদ্দেশে সাতজন গরু ব্যবসায়ী ৩৩টি গরু নিয়ে রওনা হন। যমুনা নদীর বাগানবাড়ী চর নামক স্থানে পৌঁছালে ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় ট্রলারে বেঁধে রাখা ২৮টি গরু নদীতে ডুবে মারা যায় এবং গরু ব্যবসায়ীদের মধ্যে রহিছ, তোজাম, সাজা ও ধুল্লা আহত হন। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে। বাকি পাঁচটি গরু সাঁতরিয়ে চরে ওঠে। এ ঘটনার এক ঘণ্টা পর গরুবোঝাই ট্রলারটি উদ্ধার করা হয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, দুর্ঘটনাস্থল ভূয়াপুর থানায় পড়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরা গরু, আহত চার ব্যবসায়ী এবং গরুবোঝাই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। অপর নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।