ভেঙে গেছে হলুদ প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেলে সমঝোতা হয়নি। গতকাল শনিবার পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে আরেকটি অংশ। এর ফলে হলুদ প্যানেলে ভাঙন দেখা দিয়েছে।তবে বিএনপি ও জামায়াত-সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম সাদা প্যানেল ঐক্যবদ্ধভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে।এদিকে গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থী তালিকায় দেখা গেছে, হলুদ প্যানেলের একটি পক্ষ ১১টি পদেই তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। হলুদ প্যানেলের অন্য পক্ষ ১০টি পদে প্রার্থী মনোনয়ন দিলেও পরে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে সাদা প্যানেল ১১টি পদেই তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে।নির্বাচন কমিশনার এম আবদুল গফুর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ৩১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৯ ডিসেম্বর দুই দফায় অগ্রিম ভোট নেওয়া হবে। নির্বাচনে ৭৯৩ জন শিক্ষক ভোটার হয়েছেন।