প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি আহ্বায়ক পারভেজ হোসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।গত মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘একটি খুনের মামলায় প্রধান আসামি হওয়ায় নবীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ হোসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ও নিষ্ক্রিয় ওই কমিটির নেতাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ থাকায় আমরা কমিটি ভেঙে দিয়েছি।’