ভেঙে ফেলা হলো জিয়া উদ্যানে জিয়ার নামফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলানগর এলাকায় জিয়া উদ্যানের বিভিন্ন অংশে স্থাপিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক গতকাল শনিবার রাতে ভেঙে ফেলা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আটটার দিতে গণপূর্তের একজন ঠিকাদারের লোকজন এসে উদ্যানে প্রবেশের সেতুর দুই পাশের দুটি নামফলক ও উদ্যানের ভেতরের বিভিন্ন স্থানে স্থাপিত জিয়ার ফলক গুঁড়িয়ে দেন। ওপরের নির্দেশে তাঁরা ফলকগুলো ভেঙে ফেলেছেন বলে জানান। খবর পেয়ে শেরেবাংলানগর থানার এক কর্মকর্তা ঘটনাস্থলে যান। তিনি গণপূর্তের একজন ঠিকাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলে ফিরে যান।এ ব্যাপারে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাতে প্রথম আলোকে বলেন, সেখানে কী ঘটেছে তা গণপূর্তের লোকজন জানেন।