ভেঙে ফেলা হলো জিয়ার প্রতিকৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ থেকে বুধবার রাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ ডিসেম্বর নাটোরে আসছেন। এ উপলক্ষে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার রাতে কে বা কারা ওই স্মৃতিস্তম্ভ থেকে জিয়ার প্রতিকৃতি ভেঙে ফেলেছে।জানতে চাইলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’