ভেঙে ফেলা হলো বীজাগার ভবন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনের অনুমতি না নিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদসংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি বীজাগার ভবনটি ভেঙে ফেলা হয়েছে। জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কয়েকজন শ্রমিক নিয়োজিত করে ভবনটি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, জয়শ্রী ইউনিয়নের কয়েক দশক আগে জয়শ্রী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পাকা বীজাগার ভবন নির্মাণ করা হয়। কোনো রকম সংস্কারকাজ না করায় দীর্ঘদিন এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। গত শনি ও রোববার ইউপি চেয়ারম্যান মহসীন আহমেদ চার-পাঁচজন শ্রমিক দিয়ে ভবনটি ভেঙে ফেলেন। মহসীন আহমেদ বলেন, ‘বীজাগার ভবনটি ভেঙে ফেলার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’ ইউএনও মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’