ভেজাল ইঞ্জিন অয়েল তৈরির দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়ার স্বামীবাগে গতকাল নকল ইঞ্জিন অয়েলের কারখানা ও গুদামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী হাকিম আলম পাঁচটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা এবং দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন l প্রথম আলো
গেন্ডারিয়ার স্বামীবাগে গতকাল নকল ইঞ্জিন অয়েলের কারখানা ও গুদামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী হাকিম আলম পাঁচটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা এবং দুজনকে এক বছর করে কারাদণ্ড দেন l প্রথম আলো

নকল ও ভেজাল ইঞ্জিন অয়েল তৈরি এবং বাজারজাতের দায়ে গেন্ডারিয়ায় দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড এবং এ দুজনসহ মোট সাতজনকে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সিটি করপোরেশন সুপার মার্কেটে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ সাজা দেওয়া হয়। সাজা দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

 এ সময় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের জারে হুবহু একই রকম লেবেল লাগিয়ে নিম্নমানের মবিল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল বাজারজাত করা হচ্ছে। এই অপরাধে মেসার্স ছারছিনা অটোমোবাইলসের মালিক মো. মহসিন (২৮) ও মেসার্স জনতা অটোমোবাইলসের মালিক মো. সাকির হোসেনকে (৩৫) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া মেসার্স বি এস করপোরেশনের মালিক মো. হেলালকে (৩২) ৫০ হাজার টাকা, মেসার্স সীমান্ত ট্রেডিং করপোরেশনের মালিক সিরাজুল ইসলামকে (৩৫) এক লাখ টাকা, মেসার্স এনপি করপোরেশনের মালিক নিজাম উদ্দিনকে (৩৮) দেড় লাখ টাকা, মেসার্স আল আমিন ট্রেডিং এজেন্সির মালিক আল আমিন খানকে (৩২) এক লাখ টাকা, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের মালিক আমির হোসেনকে (৪৩) এক লাখ টাকা, মেসার্স তানভীর ট্রেডার্সের মালিক জাকারিয়া চৌধুরীকে (৪৭) পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আলমগীর ট্রেডার্সের মালিক পালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করার আদেশ দেওয়া হয়। পাশাপাশি ৩০ লাখ টাকার ভেজাল ইঞ্জিন অয়েল ও মবিল জব্দ করা হয়।