ভেজাল এনার্জি ড্রিংকস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় গতকাল বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই হাজার ৩০০ বোতল ভেজাল এনার্জি ড্রিংকস জব্দ করেছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, উলুসারা এলাকায় জব্বার ফুড প্রোডাক্টস নামের একটি কারখানা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিশিতা ফিলিং, নিশিতা হাই পাওয়ার ও নিশিতা এনার্জি ড্র্রিংকস নামের ভেজাল পণ্য তৈরি করে। গতকাল ওই কারখানায় অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকেরা দৌড়ে পালিয়ে যান।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বলেন, এসব পানীয় নানা রোগের সৃষ্টি হতে পারে।