ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরে খাদ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম বিশ্বজিত কুমার পাল। অভিযান চলাকালে শহরের কালীবাড়ি এলাকায় দুটি মিষ্টির দোকান এবং ডিএস রোডে একটি রেস্তোরাঁ ও একটি বেকারির মালিককে ওই অর্থদণ্ডের আদেশ দেন তিনি। নির্বাহী হাকিম বিশ্বজিত কুমার পাল প্রথম আলোকে জানান, এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।