ভেজাল ও মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভেজাল ও মাদকবিরোধী শোভাযাত্রা হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব এবং লায়ন্স ক্লাব অব ঢাকা লিবার্টির উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলার যাত্রামুড়ায় অবস্থিত মারুফ শারমীন সঞ্চৃতি পাঠাগারে ভেজাল ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।