ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টায় খুলনা নাগরিক সমাজের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। নগরের পিকচার প্যালেস মোড়ে মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজের সদস্যসচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে এক ঘণ্টার এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারে মানুষের মৃত্যু হতে পারে। তাই এ জাতীয় জীবনরক্ষাকারী জরুরি ভেজাল ওষুধ সরবরাহকারীদের প্রচ্ছন্নভাবে নরহত্যার দায়ে দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারা জীবনরক্ষাকারী ক্যানসারের কেমো, ডায়াবেটিসের ইনস্যুলিন ও অ্যান্টিবায়োটিক ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জাফর ইমাম, মাজহারুল হান্নান, দিলীপ দত্ত, মাহবুব কায়সার, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, মফিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন, তপন রায়, মনির চৌধুরী, সিরাজ উদ্দিন, মনিরুল হক, খেজের আহমেদ, মিজানুর রহমান, নাসির উদ্দিন ও এস কে সাহা।