ভেজাল ওষুধ তৈরি ও বিক্রিতে জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনা নাগরিক জোট নামের একটি মোর্চা। গতকাল রোববার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ রোগীদের জিম্মি করে চিকিৎসকদের ধর্মঘটের কঠোর সমালোচনা ও ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসিনের সভাপতিত্বে ও জনউদ্যোগ খুলনার সদস্যসচিব মহেন্দ্র নাথ সেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষকনেতা শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, মিজানুর রহমান, মামুনুর রহমান, মনির আহমেদ, মাহফুজুর রহমান, ইকবাল হোসেন, মফিদুল ইসলাম, এস এম মাহাবুবুর রহমান, সিলভী হারুন, শেখ মফিদুল ইসলাম, সেলিম বুলবুল প্রমুখ।
বক্তারা চিকিৎসার নামে কমিশন–বাণিজ্য, সাধারণ রোগীদের হয়রানি এবং অতিরিক্ত পরামর্শ ফি পরিহার করার দাবি জানান।