ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৮ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল, নিম্নমান ও অবৈধ হারবাল ওষুধ মজুত এবং বিক্রির অভিযোগে গাজীপুরে ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হোসেন, স্নিগ্ধা তালুকদার ও সত্যজিত দাসের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। এ সময় অনুমোদনবিহীন, ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রির দায়ে আমেরিকান হারবালের স্বত্বাধিকারী হারুন অর রশিদ, মোহমায়া ঔষধালয়ের একটি প্রতিষ্ঠানের জুয়েল রানাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ইন্ডিয়ান হারবালের গোলাম মোস্তফা, মডার্ন হারবালের তোফায়েল হোসেন, মোহমায়ার জানে আলম, কোরিয়ান হারবালের আক্তার হোসেন, স্বদেশ হারবালের কাওসার এবং কোরিয়ান হারবালের সাদ্দাম হোসেনকে পৃথকভাবে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।