ভেজাল ওষুধের ব্যাপারে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভেজাল ওষুধের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের শায়েস্তা করা হবে। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের ভেজালমুক্ত ও দক্ষ হতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে নবনির্মিত ঔষধ ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ঔষধ প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ওষুধশিল্প সমিতির নেতারা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।