ভেজাল কীটনাশক উদ্ধার, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় বড় মসজিদের কাছে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব ও পুলিশের সহায়তায় গত সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোবাশেরুল ইসলাম। র্যাব সূত্র জানায়, অভিযানে যৌথ দল ভেজাল কীটনাশক উদ্ধার করলেও এসব উত্পাদনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে আদালত এ ঘটনায় শহরের চকসূত্রাপুর এলাকার তারেক হাসান (৩৪) ও গৌতম (৪০) নামের দুজনের বিরুদ্ধে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করেন। এ সময় তাঁদের কর্মচারী বলয় দাশের (৩০) কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।