ভেজাল কোমল পানীয় ও ক্রিম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার খুলনা মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার শক্তিবর্ধনকারী ভেজাল কোমল পানীয় এবং রং ফরসাকারী (স্কিন কেয়ার ফেয়ারনেস) ক্রিম আটক করেছেন। ভেজাল পণ্য প্রস্তুত ও রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন খুলনা সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন। তাঁর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬-এর সদস্যরা উপস্থিত ছিলেন।র‌্যাব-৬-এর কর্মকর্তা লে. কমান্ডার সোয়েব জানান, গতকাল নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ১৪০ নম্বর বাড়ির নিচতলায় ব্লু আইচ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য আটক করা হয়। আটক করা পণ্যের মধ্যে আছে কোমল পানীয় ব্লু আইচ, ন্যাচারাল পাওয়ার, মাশরুম পাওয়ার, অরেঞ্জ শরবত অ্যালকালি, তুলসী শরবত, গ্যাস কন্ট্রোল, স্কিন কেয়ার ফেয়ারনেস ক্রিম, বিপুল পরিমাণ খালি বোতল, লেবেল ও বোতলের ছিপি (বোতলের মুখ)। এ ছাড়া বিপুল পরিমাণ হেয়ার টনিক উদ্ধার করা হয়। পণ্যগুলোর গায়ে ব্লু আইচ এনার্জি ড্রিংকস ফুড অ্যান্ড বেভারেজ, সেফ কেয়ার লিমিটেড ও অনিকা প্রসাধনী কোম্পানির লেবেল লাগানো ছিল।