ভেজাল খাদ্যদ্রব্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতির উইপোকা গণতন্ত্রকে ঝাঁঝরা করে, সাম্প্রদায়িকতা সমাজকে অবশ করে দেয়। আর ভেজাল খাদ্যদ্রব্য মানুষকে মৃত্যুর টিকিট ধরিয়ে দেয়।মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ মানবকল্যাণ সোসাইটি আয়োজিত ‘খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার সকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সবাইকে মন্ত্রী-এমপি না হলেও চলে। কিন্তু সবাইকে দেশপ্রেমিক হতে হবে। সবার সত্যিকারের চেষ্টায় বাংলাদেশকে খাদ্যে ভেজাল ও রাসায়নিক বিষমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।