ভেজাল গুঁড়া দুধসহ আটক দুজনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা পুলিশ গতকাল বুধবার বেলা ১১টায় খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সাড়ে ৪৮ কেজি ভেজাল গুঁড়া দুধসহ দুজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মোট এক লাখ টাকা জরিমানা করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শেখ আশরাফ আলী জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা বাসস্ট্যান্ডে সাড়ে ৪৮ কেজি ভেজাল গুঁড়া দুধসহ সাতক্ষীরার মুস্তাফিজুর রহমান (২৬) ও সমির কর্মকারকে (৩২) আটক করা হয়।
পরে ইউএনও কামরুল হাসান সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।