ভেজাল গুড় জব্দ, এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি কারখানার ২০ মণ ভেজাল গুড় জব্দ ও কারখানা দুটির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন। বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ জানান, ভেজাল গুড় তৈরির অপরাধে টরকী বন্দরের ব্যবসায়ী অরুণ সাহা ও দিলীপ সাহার দুটি গুড়ের কারখানায় তৈরি ও মজুদ করা ২০ মণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এই দুই ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন্দ্র নাথ গাইন বলেন, পাটালি গুড়ে ব্যবহূত হাইড্রোজ ছাড়াও বিভিন্ন রাসায়নিক (রং) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।