ভেজাল গুড় তৈরি করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত ভেজাল গুড় তৈরি করার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আফতাব আলীকে (৪২) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম এহতেশামুল হক গতকাল বুধবার দুপুরে এই রায় দেন। আফতাব আলী তাত্ক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। আদালত সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দুপুরে জয়রামপুর গ্রাম থেকে ভেজাল গুড় এবং তা তৈরির উপকরণ চিটাগুড়, আটা ও রাসায়নিক পদার্থসহ আফতাব আলীকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।