ভেজাল গুড়ের কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর থানার পুলিশ উপজেলার ভগবতীপুর গ্রামের সাইফুল ইসলামের (৫২) বাসায় ভেজাল গুড়ের কারখানার সন্ধান পেয়েছে। গত রোববার ভেজাল গুড় তৈরি করার সময় পুলিশ তাঁকে আটক করে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, পরে সাইফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন।বিরামপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, গুড় ব্যবসায়ী সাইফুল ইসলাম তাঁর বাসায় ভেজাল গুড় তৈরি করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালায়। চিনি, বিভিন্ন ধরনের রং ও নিম্নমানের গুড় মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার সময় সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।