ভেজাল ঘি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২৪০ কৌটা ভেজাল ঘি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার জাঙ্গালপাড়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ওই ভেজাল ঘি উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জাঙ্গালপাড়া এলাকার ‘জাহান গাওয়া ঘি’ কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ২৪০ কৌটা ভেজাল ঘি, ২০ কেজি ডালডা, ১০ কেজি ভেজাল ঘি তৈরির উপাদানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিক জাহাঙ্গীর আলমসহ দুজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।