ভেজাল ঘিয়ের কারখানার সন্ধান জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর এলাকায় গত সোমবার রাতে র্যা ব অভিযান চালিয়ে ভেজাল ঘি ও টমেটো সস তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে।
এ সময় কারখানার মালিক হাবিবুর রহমান ও কর্মচারী খাদেম আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুই লাখ টাকা জরিমানা আদায় এবং মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করেন।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার শেখ মনিরুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।