ভেজাল জুস কারখানার মালিক কারাগারে
নারায়ণগঞ্জের উত্তর লক্ষ্মণখোলা তালতলা এলাকায় গতকাল রোববার একটি অনুমোদনহীন কারখানায় অভিযান চালায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১১)। এ সময় বিপুল পরিমাণ ভেজাল জুস, চকলেটসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনসামগ্রী উদ্ধার করে র্যা ব। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
কারখানার মালিকের নাম শাহেনশাহ (৪০)। তাঁর বাড়ি লক্ষ্মণখোলা এলাকায়। জরিমানার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জানতে চাইলে র্যা ব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিমউদ্দিন বলেন, ওই কারখানার নাম মা-মণি ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস। কারখানাটির মালিকের কোনো বাণিজ্যিক অনুমতিপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছিল না। কারখানাটিতে রং ও রাসায়নিক মেশানো ম্যাঙ্গো ও অরেঞ্জ জুস, নানা ধরনের চকলেট ও বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনসামগ্রী উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। পরে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক শাহেনশাহকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।