প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ শহরের বড় বাজার এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল নারকেল তেল ও সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক তপন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এ অভিযান পরিচালনা করেন। আবু তাহের মো. সাঈদ জানান, অনেক দিন ধরে গোপনে ওই কারখানায় বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়কে ভেজাল তেল তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।