প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য, নৈতিকতা, আইনের কার্যকর প্রয়োগ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে ওই কর্মশালা শুরু হয়। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট ও উপজেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|