ভেজাল পণ্য তৈরি গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ডিসি সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল তেল, মধু, গোলাপজলসহ বিভিন্ন সামগ্রী তৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আলমগীর (২২), আশিষ দে (৪০) ও সাধন দত্ত (৬৩)। তাঁরা ডিসি রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়ি থেকে খালি ড্রাম, মধুভর্তি প্লাস্টিকের জার, বিভিন্ন আকৃতির খালি বোতল ও লেবেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।