ভেজাল পানীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল বুধবার অভিযান চালিয়ে দুটি ভেজাল পানীয় কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত বুধবার পুলিশ উপজেলা সদরের ছত্তর মাস্টার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাশরুম ও হর্স ফিলিংস নামে দুটি ভেজাল পানীয় কারখানার সন্ধান পায়। এ সময় ওই দুটি কারখানা থেকে পাঁচ কার্টন ভেজাল পানীয়ের বোতল, অন্যান্য সরঞ্জামসহ আলমগীর ও রাসেল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।