ভেজাল পানীয়র কারখানা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের অদূরে মধ্যধানঘড়া এলাকায় ভেজাল শক্তিবর্ধক কারখানার সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে ওই কারখানায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৩৯৭ বোতল ভেজাল পানীয় উদ্ধার করে র্যাব।উদ্ধারকৃত ভেজাল পানীয়সহ সব উপকরণ বিনষ্ট করে কারখানাটি সিলগালা ও কারখানার হিসাবরক্ষক মিঠুন সাহাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার হিসাবরক্ষকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল কাশেম মোহাম্মদ শাহীন। জরিমানার টাকা পরিশোধের পর মিঠুন সাহাকে ছেড়ে দেওয়া হয়।কারখানাটি গাইবান্ধা শহরের ব্যবসায়ী বিপুল কুমার সাহার বলে পুলিশ জানায়।