ভেজাল প্রতিরোধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে গতকাল রোববার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। সংগঠনের সভাপতি রাশেদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী মাজিরুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় কারণে একশ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফার জন্য ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী দেশের বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি করছে। তারা নিজেদের খেয়ালখুশি মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে।