ভেজাল-বিষমুক্ত খাদ্যের দাবিতে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের ও সন্তানদের জন্য ভেজাল ও বিষমুক্ত খাদ্যের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। খাবারে বিষ দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তাঁরা।
শিশুদের জন্য বিষমুক্ত খাদ্যের দাবিতে গতকাল শুক্রবার শিশু একাডেমীতে আয়োজিত খাদ্যে বিষ ও ভেজাল বিষয়ে আয়োজিত মা-বাবাদের পদযাত্রা ও শিশু চিত্রাঙ্কন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। পদযাত্রাটি শিশু একাডেমী থেকে শুরু হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়। কর্মসূচির আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)।