ভেজাল মধু তৈরির দায়ে দুজনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা এলাকায় ভেজাল মধু তৈরির দায়ে গতকাল শুক্রবার দুপুরে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার চাকবারা গ্রামের আবদুল মান্নান ও সদর উপজেলার থানাঘাটা গ্রামের সুমন হোসেন। মান্নানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, দীর্ঘদিন ধরে মান্নান ও সুমনদের চক্রটি চিনি দিয়ে মধু তৈরি করে আসছিল।