ভেজাল মসলা কারখানা মালিককে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার দুপুরে একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত রংসহ মসলা তৈরির ভেজাল উপাদান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত কারখানার মালিক পবিত্র কুমার বণিককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফেনী পৌরসভার পশ্চিম রামপুর এলাকায় একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালান। আদালত এ সময় সেখান থেকে চার ড্রাম ও দুই বস্তা বিষাক্ত রং, দুই মণ ধানের কুঁড়া, ৪৫ বস্তা পচা মরিচ, ১২ বস্তা মরিচের বিচি, ১২ মণ মরিচের ভেজাল গুঁড়া জব্দ করে তা ধ্বংস করেন।