ভেজাল সার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাজারের এক ডিলারের দোকান থেকে গত রোববার কৃষি বিভাগের কর্মকর্তারা ভেজাল সন্দেহে ৪৮ বস্তা এমওপি সার আটক করেছেন। বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, সারগুলো ভেজাল সন্দেহে জব্দ করা হয়েছে। খবর পেয়ে রোববার বিকেলেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফারুক আহাম্মেদ সেগুলো দেখতে আসেন। পরীক্ষাগার থেকে ভেজাল প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।